ঢাকা ১০:৩০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

তথ্যমন্ত্রী: প্রযুক্তিগত সহযোগিতা ও ভুয়া তথ্য মোকাবিলায় আন্তর্জাতিক ঐক্য জরুরি

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ডিজিটাল যুগে তথ্য আদান-প্রদান, কনটেন্ট শেয়ারিং এবং প্রযুক্তিগত সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন। একইসাথে, তিনি ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর প্রচারণা মোকাবিলার জন্য আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছেন।

বুধবার চীনের চংচিং শহরে চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) ৫ম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। এই সম্মেলনে তিনি চীনের কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সদস্য এবং চীনের উপ-তথ্যমন্ত্রীর সাথে সম্মেলনের উদ্বোধন করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এবারের সিএমজি সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ‘গণমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার’। চীনের কৃত্রিম বুদ্ধিমত্তার শহর হিসেবে পরিচিত চংচিং শহরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন আরও বলেন, ‘উন্নয়ন, শান্তি ও জনগণের কল্যাণে দায়িত্বশীল সাংবাদিকতা এবং তথ্য ব্যবস্থাপনা এখন সময়ের দাবি।’ তিনি উভয় দেশের গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রশিক্ষণ, দক্ষতা বিনিময় এবং যৌথ উদ্যোগ বৃদ্ধির প্রয়োজনীয়তার উপর জোর দেন।

সম্মেলনে বিভিন্ন দেশ, আন্তর্জাতিক সংস্থা এবং গণমাধ্যমের প্রায় ৩০০ প্রতিনিধি অংশগ্রহণ করেন। সেখানে গণমাধ্যম সংশ্লিষ্ট কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক বিভিন্ন উদ্ভাবন ও উদ্যোগ প্রদর্শন করা হয়। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন যে, এই আয়োজনের মাধ্যমে বৈশ্বিক গণমাধ্যম সহযোগিতা, প্রযুক্তি-নির্ভর তথ্য ব্যবস্থাপনা এবং সাংস্কৃতিক বিনিময়ের নতুন দ্বার উন্মোচিত হবে।

তথ্যমন্ত্রী সম্মেলনে অংশগ্রহণ শেষে বুধবার রাতেই দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্যে সৌদি আরবের প্রশংসা, ধর্মমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক

তথ্যমন্ত্রী: প্রযুক্তিগত সহযোগিতা ও ভুয়া তথ্য মোকাবিলায় আন্তর্জাতিক ঐক্য জরুরি

আপডেট সময় : ০৮:৪৩:২৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬