ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

নিরাপত্তাহীনতার প্রতীকী প্রতিবাদ: হেলমেট পরে ক্লাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:২৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাদের পলেস্তারা ধসে দুই শিক্ষার্থী আহত হওয়ার ঘটনার পরদিন নিরাপত্তাহীনতার প্রতীকী প্রতিবাদ জানাতে হেলমেট পরে ক্লাসে অংশ নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাঈম এবং নয়ন হেলমেট মাথায় দিয়ে শ্রেণিকক্ষে প্রবেশ করেন। তাদের এই ব্যতিক্রমী প্রতিবাদ ক্যাম্পাসে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

প্রসঙ্গত, বুধবার সকালে গণিত বিভাগের একটি সেমিনার কক্ষে ক্লাস চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানভীর নিয়াজ ফাহিম ও মাহফুজুর রহমান মিতুল আহত হন। এই ঘটনার পর পরই গতকালের সেই নিরাপত্তাহীনতার প্রতীকী প্রতিবাদ হিসেবে আজ হেলমেট পরে ক্লাসে আসেন নাঈম ও নয়ন।

শিক্ষার্থী নাঈম জানান, সহপাঠীদের ওপর ছাদের পলেস্তারা পড়ার ঘটনার পর তিনি ক্লাসে বসে নিরাপদ বোধ করছেন না। তাই নিজের নিরাপত্তার জন্য হেলমেট পরেছেন এবং একই সাথে এটি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের একটি চেষ্টা। তিনি প্রশ্ন তোলেন, ‘যদি ক্লাসরুমেই জীবন ঝুঁকিতে থাকে, তাহলে আমরা কোথায় নিরাপদ? দ্রুত স্থায়ী সমাধান না হলে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক আরও বাড়বে।’ আরেক শিক্ষার্থী নয়ন বলেন, গতদিনের ঘটনায় তার দুই সহপাঠী আহত হয়েছে অথচ প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। ক্লাস ও পরীক্ষা চলমান থাকায় এমন ঝুঁকিপূর্ণ ক্লাসরুমে বসে পরীক্ষা দিতে শঙ্কা বোধ করায় তিনি হেলমেট পরে এসেছেন।

শিক্ষার্থীদের এই উদ্যোগকে সহপাঠীরা সমর্থন জানিয়েছেন। গণিত বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিথিল বলেন, ‘এটি হাস্যকর নয়, বরং আমাদের বাস্তবতার প্রতিফলন। আমরা সত্যিই নিরাপত্তাহীনতায় ভুগছি।’ এ বিষয়ে বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ডা. মিজানুর রহমান জানিয়েছেন, তারা প্রশাসনকে অবহিত করেছেন এবং জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও জানান, কিছু কক্ষ তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ হওয়ায় সেখানে ক্লাস ও পরীক্ষা চলমান রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে কৃষিজমি ধ্বংস করে অপরিকল্পিত পাথর উত্তোলন, উদ্বেগ পরিবেশবাদীদের

নিরাপত্তাহীনতার প্রতীকী প্রতিবাদ: হেলমেট পরে ক্লাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী

আপডেট সময় : ০৮:২৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬