ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

‘৭১-এর স্বাধীনতা ও ‘২৪-এর জুলাই বিপ্লব জাতীয় মুক্তির পথ’, নিউইয়র্কে প্যাট্রিয়টস অব বাংলাদেশ

একাত্তরের মহান স্বাধীনতা এবং ‘২৪-এর জুলাই বিপ্লবকে জাতীয় মুক্তির পথ হিসেবে মন্তব্য করেছেন ‘প্যাট্রিয়টস অব বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ ফোরাম যুক্তরাষ্ট্র’-এর নেতৃবৃন্দ। তারা বলেছেন, স্বাধীনতার চেতনা, মানবাধিকার এবং গণতান্ত্রিক মূল্যবোধকে সামনে রেখেই বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণ করতে হবে, অন্যথায় সকল অর্জন ভূলুণ্ঠিত হবে।

জাতীয় গণতান্ত্রিক পার্টি – জাগপার সহসভাপতি ও যুক্তরাষ্ট্র শাখার সভাপতি এস এম রহমত উল্লাহ ভূঁইয়া বলেন, জুলাই সনদের বাস্তবায়ন না হলে প্রবাসীরা রেমিট্যান্স বন্ধের হুমকি দিয়েছেন। তিনি অভিযোগ করেন, ১৭ বছর ধরে নির্বাসিত বিএনপি আজ ক্ষমতায় এসে দেশের রক্তঝরা জুলাই শহীদদের কথা ভুলে গিয়ে ফ্যাসিবাদের নতুন পথে হাঁটতে শুরু করেছে এবং নতুন করে ভারতের দালাল হয়ে উঠছে।

রহমত উল্লাহ ভূঁইয়া আরও বলেন, অরক্ষিত স্বাধীনতাকে রক্ষার প্রয়োজনে ‘২৪-এর জুলাই বিপ্লব সংঘটিত হয়েছিল। জনগণের ওপর আওয়ামী ফ্যাসিবাদের বৈষম্যমূলক আচরণ ও ভারতীয় একতরফা শোষণ নীতির কারণে এই বিপ্লব ছিলো একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার। তিনি হুঁশিয়ারি দেন, জুলাই সনদের ওপর অনৈতিক হস্তক্ষেপ করলে আবারও দেশ-বিদেশ থেকে গণ-অভ্যুত্থানের ডাক আসবে।

সভাপতিত্ব বক্তব্যে বাংলাদেশ ফোরামের সদস্য সচিব এমদাদ চৌধুরী দীপু বলেন, স্বাধীনতা শুধু একটি ঐতিহাসিক অর্জন নয়, এটি একটি চলমান দায়িত্ব। আজকের প্রেক্ষাপটে মানবাধিকার, আইনের শাসন ও গণতান্ত্রিক কাঠামো পুনঃপ্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি। জুলাইয়ের চেতনাকে ধারণ করে আমাদের নতুন করে রাষ্ট্রগঠনের পথ ভাবতে হবে।

সোমবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় নিউইয়র্কের একটি হোটেলে প্যাট্রিয়টস অব বাংলাদেশ এবং বাংলাদেশ ফোরামের যৌথ উদ্যোগে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে নেতৃবৃন্দ এসব কথা বলেন। প্যাট্রিয়টস অব বাংলাদেশ-এর আবদুল কাদের এবং যুগ্ম আহ্বায়ক মিসবাহ উদ্দীনের যৌথ পরিচালনায় আরও বক্তব্য রাখেন সংগঠনের নেতা আজিজুর রহমান, তুহিন মালিক, নুরুল হক চৌধুরী, জেএসএফের সভাপতি হাজী আনোয়ার হোসেন, কমিউনিটি লিডার মোহাম্মদ জাবেদ উদ্দিন, মোহাম্মদ জহিরুল হক মুকুল, এনসিপি নেতা রাকিব, জাতীয়তাবাদী ফোরামের সভাপতি দিপু চৌধুরী, বাংলাদেশ ফোরামের আবদুল আলীম, নামুল হক তালুকদার, রুকসানা পারভিন, সালাউদ্দিন রহমান, বকুল আহমেদ, আবুল হোসাইন ও কাজল আহমেদ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভূমধ্যসাগরে মৃত্যুঝুঁকি ও লিবিয়ার ‘গেম ঘরে’ বন্দি বাংলাদেশিরা

‘৭১-এর স্বাধীনতা ও ‘২৪-এর জুলাই বিপ্লব জাতীয় মুক্তির পথ’, নিউইয়র্কে প্যাট্রিয়টস অব বাংলাদেশ

আপডেট সময় : ০৭:৩৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬