ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অস্থিরতা মোকাবেলার আহ্বান জানালেন ইরানের প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মার্কিন প্রশাসনকে তাদের অভ্যন্তরীণ অস্থিরতার দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি মনে করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইসরাইলপন্থী নীতি নিয়ে মার্কিন জনমনে যে ক্ষোভ তৈরি হচ্ছে, সেদিকে প্রশাসনের আরও বেশি সজাগ হওয়া প্রয়োজন।

গত রোববার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রজুড়ে শনিবারের ‘নো কিংস’ বিক্ষোভের প্রসঙ্গ টেনে আনেন। তিনি দাবি করেন, মার্কিন সমাজের একটি অংশ দেশের নীতিনির্ধারণে বিদেশি প্রভাবের কারণে ক্রমশ হতাশ ও ক্ষুব্ধ হয়ে উঠছে। এই বিক্ষোভকে তিনি মার্কিন সমাজের গভীর অসন্তোষের প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।

ইরানের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক (এআই) বিশেষজ্ঞদের প্রতি আহ্বান জানান যেন তারা প্রেসিডেন্ট ট্রাম্পকে অবহিত করেন যে, ‘তার দেশের মানুষ “নো কিংস” বিক্ষোভে অংশ নিচ্ছে এবং মার্কিন নাগরিকেরা “ইসরাইলকে অগ্রাধিকার” দেওয়ার নীতির বিরুদ্ধে ক্ষুব্ধ।’ তিনি আরও বলেন, মার্কিন নাগরিকেরা ‘মার্কিন গণতন্ত্রের ওপর রাজত্ব চালানো “ইসরাইলি রাজাদের” ব্যাপারে ক্লান্ত।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানে হামলা শুরু করে, যার ফলে ইরানের সর্বোচ্চ নেতা, সামরিক কর্মকর্তা ও বেসামরিক নাগরিক নিহত হন। এর প্রতিক্রিয়ায় ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা চালায়। প্রায় এক মাস ধরে চলা এই সংঘাত নিরসনে পাকিস্তান, তুরস্ক, মিশর ও সৌদি আরব আলোচনার উদ্যোগ নিলেও ইরান যুক্তরাষ্ট্রের প্রতি আস্থাহীনতার কথা জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বগুড়া পৌরসভা পেল সিটি করপোরেশনের মর্যাদা: ১৫০ বছরের অপেক্ষার অবসান

যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অস্থিরতা মোকাবেলার আহ্বান জানালেন ইরানের প্রেসিডেন্ট

আপডেট সময় : ০৫:০৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬