ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

হরমুজ প্রণালী ব্যবস্থাপনা নিয়ে ইরান-ওমান বৈঠক: ইসলামাবাদ সমঝোতার প্রসঙ্গ

হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা নিয়ে ওমানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আব্দুল আজিজ আল-হিনাইয়ের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি। মাস্কাট সফরকালে এই উচ্চপর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গারিবাবাদি জানান, ‘ইসলামাবাদ সমঝোতা স্মারকের’ পঞ্চম অনুচ্ছেদের কাঠামোর মধ্যে এবং উপকূলীয় রাষ্ট্রগুলোর সার্বভৌম অধিকারের আওতায় হরমুজ প্রণালী ব্যবস্থাপনা নিয়ে উভয়পক্ষের মধ্যে মতবিনিময় হয়েছে।

এই সমঝোতা স্মারকের পঞ্চম অনুচ্ছেদে ৩০ দিনের মধ্যে ইরানের পক্ষ থেকে ‘প্রযুক্তিগত ও সামরিক প্রতিবন্ধকতা’ অপসারণ এবং মাইন নিষ্ক্রিয় করার আহ্বান জানানো হয়েছে।

বৈঠকে আরও বলা হয় যে, ইরান পারস্য উপসাগরের অন্যান্য উপকূলবর্তী রাষ্ট্রগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে হরমুজ প্রণালিতে ভবিষ্যৎ প্রশাসন ও সামুদ্রিক পরিষেবা নির্ধারণের জন্য ওমানের সঙ্গে আলোচনা করবে। এই আলোচনাগুলো প্রযোজ্য আন্তর্জাতিক আইন এবং হরমুজ প্রণালির উপকূলীয় রাষ্ট্রসমূহের সার্বভৌম অধিকারের সঙ্গে সঙ্গতিপূর্ণ হবে বলে উভয়পক্ষ একমত পোষণ করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাগুরায় দম্পতির বিরুদ্ধে অর্ধকোটি টাকা ও স্বর্ণ আত্মসাতের অভিযোগ, ২০ পরিবার দিশেহারা

হরমুজ প্রণালী ব্যবস্থাপনা নিয়ে ইরান-ওমান বৈঠক: ইসলামাবাদ সমঝোতার প্রসঙ্গ

আপডেট সময় : ০২:২৪:০৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬