ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

ইরানের ড্রোন হামলায় আমিরাতে মার্কিন রাডার লক্ষ্যবস্তু

সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন সামরিক রাডার স্টেশনগুলোতে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় গত রাত থেকে আজ সকাল পর্যন্ত এই হামলা পরিচালিত হয়।

ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার মূল লক্ষ্য ছিল এমন রাডার স্টেশনগুলো, যেগুলো ক্ষেপণাস্ত্র ও সামরিক ড্রোন শনাক্তকরণ এবং প্রতিহতকরণের কাজে নিয়োজিত। সেনাবাহিনী আরও দাবি করেছে যে, তাদের ড্রোনগুলো সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত মার্কিন সামরিক বাহিনীর বিভিন্ন স্থাপনাকেও লক্ষ্যবস্তু করেছে।

উল্লেখ্য, এর আগে শুক্রবার সৌদি আরবেও মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি করেছিল ইরান। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছিল, প্রিন্স সুলতান ঘাঁটিতে চালানো হামলায় একটি মার্কিন বিমান ধ্বংস করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেইমার আরও বেশি সময় খেলবেন, জানালেন আনচেলত্তি

ইরানের ড্রোন হামলায় আমিরাতে মার্কিন রাডার লক্ষ্যবস্তু

আপডেট সময় : ০৪:০৩:০০ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬