জর্ডানের আকাবার কিং হুসেইন আন্তর্জাতিক বিমানবন্দরে শত শত ইসরাইলি নাগরিক আটকা পড়েছেন। ইসরাইলি বিমান সংস্থা আরকিয়া তাদের ফ্লাইট চলাচল স্থগিত করার পর এই পরিস্থিতি তৈরি হয়েছে। ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লাইট স্থগিত হওয়ার কারণে যাত্রীরা বিমানবন্দরে আটকে পড়েন।
এ বিষয়ে জর্ডানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি। উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি থেকে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবে ইরান কর্তৃক ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর ইসরাইল তাদের বিমানবন্দর বন্ধ করে দিয়েছিল। ইসরাইলের দ্বিতীয় বৃহত্তম বিমান সংস্থা আরকিয়া গত সপ্তাহে জানিয়েছিল যে তারা তাদের বেশিরভাগ কার্যক্রম জর্ডান ও মিশরের বিমানবন্দরে স্থানান্তর করবে।
রিপোর্টারের নাম 
























