মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচিকে প্রতিহত করতে দেশটিতে স্থল অভিযানের মাধ্যমে ইউরেনিয়াম জব্দ করার বিষয়ে চিন্তাভাবনা করছেন। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে, যেখানে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দেওয়া হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্প প্রশাসন ইরান থেকে প্রায় ১,০০০ পাউন্ড (৪৫৪ কেজি) ইউরেনিয়াম বাজেয়াপ্ত করার জন্য সামরিক পদক্ষেপ গ্রহণের বিষয়টি বিবেচনা করছে। এই সম্ভাব্য অভিযানের ফলে মার্কিন বাহিনীকে কয়েক দিন বা তারও বেশি সময় ধরে ইরানের অভ্যন্তরে অবস্থান করতে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 
























