ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

লন্ডনে মুসলিমবিদ্বেষীদের বিরুদ্ধে লক্ষাধিক মানুষের বিক্ষোভ

লন্ডনে মুসলিমবিদ্বেষী ও উগ্র ডানপন্থিদের বিরুদ্ধে হাজার হাজার মানুষ বিক্ষোভ মিছিল করেছেন। শনিবার সেন্ট্রাল লন্ডনের পার্ক লেন থেকে এই বিক্ষোভ সমাবেশ শুরু হয়। এর আগে পার্লামেন্ট ভবনের কাছে হোয়াইট হলে জড়ো হন বিক্ষোভকারীরা। ‘টুগেদার অ্যালায়েন্স’ নামের একটি সংগঠনের ডাকে চরম ডানপন্থি রাজনীতির বিরুদ্ধে ঐক্য প্রদর্শনের লক্ষ্যে ট্রেড ইউনিয়ন, বর্ণবাদবিরোধী প্রচারক এবং মুসলিম প্রতিনিধি সংস্থাসহ প্রায় ৫০০ গোষ্ঠী এতে অংশ নেয়। এই বিশাল সমাবেশটি ব্রিটেনের ইতিহাসে অন্যতম বৃহত্তম বহুসাংস্কৃতিক সমাবেশ হিসেবে বিবেচিত হচ্ছে।

এই সমাবেশে অংশ নিতে প্রায় ৫ লাখ মানুষ শহরে এসেছিলেন বলে জানা গেছে। তবে লন্ডন মেট্রোপলিটন পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অংশগ্রহণকারীর সংখ্যা ৫০ হাজারের কাছাকাছি। পুলিশ আরও জানিয়েছে, অতিরিক্ত জনসমাগমের কারণে অংশগ্রহণকারীর সঠিক সংখ্যা নিরূপণ করা সম্ভব হয়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: জনজীবন ও অর্থনীতিতে বহুমুখী প্রভাবের শঙ্কা

লন্ডনে মুসলিমবিদ্বেষীদের বিরুদ্ধে লক্ষাধিক মানুষের বিক্ষোভ

আপডেট সময় : ১১:৩৮:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬