ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

ইরানের তেল ও কৌশলগত খারগ দ্বীপ দখলের ইঙ্গিত ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জ্বালানি তেল এবং দেশটির প্রধান জ্বালানি কেন্দ্র খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন।

ট্রাম্প সাক্ষাৎকারে বলেন, ‘সত্যি বলতে, আমার সবচেয়ে পছন্দের কাজ হলো ইরানের তেল দখল করা।’ তবে যারা এই ধারণার বিরোধিতা করে, তাদের তিনি ‘বোকা লোক’ হিসেবে আখ্যা দেন।

খারগ দ্বীপ প্রসঙ্গে তিনি বলেন, ‘হয়তো আমরা খারগ দ্বীপ দখল করব, হয়তো করব না। আমাদের কাছে অনেক বিকল্প আছে।’ তিনি আরও যোগ করেন, এর মানে হলো যুক্তরাষ্ট্রকে সেখানে কিছু সময়ের জন্য থাকতে হতে পারে। দ্বীপটির প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ‘আমার মনে হয় না তাদের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা আছে। আমরা খুব সহজেই এটি দখল করতে পারি।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেইমার আরও বেশি সময় খেলবেন, জানালেন আনচেলত্তি

ইরানের তেল ও কৌশলগত খারগ দ্বীপ দখলের ইঙ্গিত ট্রাম্পের

আপডেট সময় : ০৯:৩০:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬