ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

এসি বিকল থাকায় ‘প্রিন্স’ সিনেমার প্রদর্শনী বাতিল, দর্শকদের টাকা ফেরত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:০৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

সার্ভার জটিলতার কারণে নির্ধারিত সময়ে শাকিব খান অভিনীত ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমাটি দেশের বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে প্রদর্শন করা যায়নি, যা দর্শকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে এবং কিছু হলে ভাঙচুরের ঘটনা ঘটে। এবার নতুন তথ্য অনুযায়ী, কিছু প্রেক্ষাগৃহে এয়ার কন্ডিশনার (এসি) বিকল থাকার কারণেও সিনেমার প্রদর্শনী বাতিল করতে হয়েছে।

ছবিটির পরিচালক আবু হায়াত মাহমুদ জানিয়েছেন, দর্শকদের স্বস্তির কথা বিবেচনা করে কিছু প্রেক্ষাগৃহে এসি বিকল থাকায় প্রদর্শনী নিশ্চিত করা সম্ভব হয়নি। ফলে, ‘প্রিন্স’ প্রদর্শন না করেই দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়া হয়েছে। তিনি তার ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন যে, স্টার সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভার, ধানমন্ডি শাখার ১টা ৫০ মিনিটের হাউজফুল শোয়ের টিকিট ফেরত দেওয়া হয়েছে এসির সমস্যার কারণে। তিনি প্রশ্ন তোলেন, “এটা শুধু প্রিন্স’র সাথেই সম্ভব। আপনারাই বলুন। আর কি বাকি আছে একটা সিনেমাকে ধ্বংস করার।”

উল্লেখ্য, পবিত্র ঈদুল ফিতরের দিন স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাওয়ার কথা থাকলেও ডিসিপি-সংক্রান্ত জটিলতার জন্য সিনেমাটি বিলম্বে মুক্তি পায়। ১৩৩টি সিনেমা হলে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডু।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভূমধ্যসাগরে মৃত্যুঝুঁকি ও লিবিয়ার ‘গেম ঘরে’ বন্দি বাংলাদেশিরা

এসি বিকল থাকায় ‘প্রিন্স’ সিনেমার প্রদর্শনী বাতিল, দর্শকদের টাকা ফেরত

আপডেট সময় : ০৫:০৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬