সংযুক্ত আরব আমিরাতের দুবাই ডিউটি ফ্রি লটারিতে ভাগ্য খুলেছে এক প্রবাসী বাংলাদেশির। বুধবার অনুষ্ঠিত ‘মিলেনিয়াম মিলিয়নিয়ার’ ড্রতে ১ মিলিয়ন মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি ২৫ লাখ টাকা জিতেছেন তিনি। বিজয়ী এ কে মনিরুল ইসলাম (৫২) বর্তমানে বাহরাইনে বসবাস করছেন এবং সেখানে বাংলাদেশ দূতাবাসে কর্মরত রয়েছেন।
জানা গেছে, মনিরুল ইসলাম গত ১০ বছর ধরে বাহরাইনের মানামায় সপরিবারে বসবাস করছেন। গত তিন বছর ধরে তিনি নিয়মিত দুবাই ডিউটি ফ্রি লটারির টিকিট কিনছিলেন। গত ১৮ মার্চ অনলাইনে কেনা টিকিটটি তাকে এই বিশাল অংকের পুরস্কার এনে দেয়। মিলেনিয়াম মিলিয়নিয়ার সিরিজ ৫৩৯-এর ড্রতে তার নাম বিজয়ী হিসেবে ঘোষিত হয়।
দুবাই ডিউটি ফ্রি লটারিতে অনলাইনের মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে অংশ নেওয়ার সুযোগ রয়েছে। এছাড়া বিমানবন্দর থেকে ভ্রমণকারীরাও সরাসরি টিকিট সংগ্রহ করতে পারেন। লটারির একটি নির্দিষ্ট সিরিজের সব টিকিট বিক্রি শেষ হলে আনুষ্ঠানিকভাবে ড্র অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
রিপোর্টারের নাম 
























