ঢাকা ১১:২৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

বিচ্ছেদের পথে অভিনেত্রী মৌসুমী হামিদ ও নাট্যকার রানা

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মৌসুমী হামিদের দাম্পত্য জীবনে বিচ্ছেদের সুর বেজে উঠেছে। পারিবারিক সম্মতিতে লেখক ও নাট্যকার আবু সাইয়িদ রানার সঙ্গে ঘর বাঁধলেও বছর ঘুরতে না ঘুরতেই সেই সম্পর্ক ভেঙে যাওয়ার খবর পাওয়া গেছে। স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে এই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছরের নভেম্বর মাস থেকেই এই দম্পতি আলাদা থাকছেন। বিচ্ছেদের বিষয়টি গণমাধ্যমে স্বীকার করলেও এই মুহূর্তে বিস্তারিত কিছু বলতে রাজি হননি মৌসুমী হামিদ। তিনি জানান, মানসিকভাবে বিপর্যস্ত থাকার কারণে এ বিষয়ে আপাতত কোনো মন্তব্য করতে পারছেন না।

শোবিজ অঙ্গনে গুঞ্জন রয়েছে, জনৈক এক তরুণীর সঙ্গে আবু সাইয়িদ রানার ঘনিষ্ঠতা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিনের মনোমালিন্য চলছিল। এক পর্যায়ে রানা নিজেই ডিভোর্স লেটার পাঠিয়ে সম্পর্কের ইতি টানার প্রক্রিয়া শুরু করেন। উল্লেখ্য, ২০২৪ সালের ১২ জানুয়ারি জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই জুটি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পারমাণবিক ইস্যু অজুহাত, যুক্তরাষ্ট্রের বৃহত্তর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে ইরান

বিচ্ছেদের পথে অভিনেত্রী মৌসুমী হামিদ ও নাট্যকার রানা

আপডেট সময় : ০৮:৪৩:১১ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬