ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিটিভির দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আগামী ২৬ মার্চ বর্ণাঢ্য এবং বৈচিত্র্যময় অনুষ্ঠানমালা সাজিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। দিবসটির ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরতে দিনব্যাপী সংগীত, কবিতা, নাটক, আলোচনা সভা এবং বিশেষ আলেখ্যানুষ্ঠান সম্প্রচার করা হবে।

বিটিভির অনুষ্ঠানসূচি অনুযায়ী, সকাল ১০টা ৩৫ মিনিটে বিশেষ সংগীতানুষ্ঠানের মধ্য দিয়ে মূল আয়োজন শুরু হবে। এরপর দুপুর ১২টায় দেশাত্মবোধক কবিতা আবৃত্তি এবং ১২টা ৪৫ মিনিটে ‘স্বাধীনতা এক গোলাপ ফোটানো দিন’ শীর্ষক সংগীতানুষ্ঠান প্রচারিত হবে। এই আয়োজনে দেশের খ্যাতিমান কণ্ঠশিল্পীরা দেশাত্মবোধক গান পরিবেশন করবেন। এছাড়া দুপুরে ১৯৭১ সালের ২৬ মার্চ দেশি-বিদেশি সংবাদপত্রে প্রকাশিত খবরের বিশ্লেষণধর্মী একটি বিশেষ অনুষ্ঠানও থাকছে।

বিকেলের আয়োজনে থাকছে স্বরচিত কবিতা পাঠ এবং বিশেষ সংগীতানুষ্ঠান। সন্ধ্যা ৬টায় স্বাধীনতার গুরুত্ব নিয়ে আয়োজিত হবে বিশেষ আলোচনা সভা। রাত ৯টায় প্রচারিত হবে আব্দুল আজিজের রচনায় ও নাসির উদ্দিনের প্রযোজনায় বিশেষ নাটক ‘ওঁরা ছিলেন বলেই’। বীর মুক্তিযোদ্ধাদের অসীম সাহস ও আত্মত্যাগের গল্প নিয়ে নির্মিত এই নাটকে অভিনয় করেছেন একঝাঁক জনপ্রিয় শিল্পী। রাত ১০টায় সাহরিয়ার মোহাম্মদ হাসানের প্রযোজনায় প্রচারিত হবে আলেখ্যানুষ্ঠান ‘মুক্তির পতাকা আমার’।

স্টুডিওর অনুষ্ঠানের পাশাপাশি সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, জাতীয় প্যারেড গ্রাউন্ডের কুচকাওয়াজ, সশস্ত্র বাহিনীর অর্কেস্ট্রা এবং জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সাংস্কৃতিক অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে রাষ্ট্রীয় এই গণমাধ্যমটি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভূমধ্যসাগরে মৃত্যুঝুঁকি ও লিবিয়ার ‘গেম ঘরে’ বন্দি বাংলাদেশিরা

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিটিভির দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা

আপডেট সময় : ০৭:৩০:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬