মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানে সামরিক হামলা চালিয়ে যাওয়ার জন্য প্ররোচিত করছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। যুবরাজের মতে, বর্তমান পরিস্থিতিতে মার্কিন ও ইসরায়েলি সামরিক অভিযান মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট পুনর্গঠনের এক অনন্য ও ঐতিহাসিক সুযোগ তৈরি করেছে।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সূত্রমতে, গত এক সপ্তাহে ট্রাম্পের সঙ্গে যুবরাজের একাধিকবার এ বিষয়ে আলোচনা হয়েছে। যুবরাজ মোহাম্মদ বিন সালমান যুক্তি দিয়েছেন যে, ইরান উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর জন্য দীর্ঘমেয়াদী এক হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই হুমকি চিরতরে নির্মূল করতে হলে বর্তমান ইরান সরকারকে ক্ষমতাচ্যুত বা দুর্বল করা প্রয়োজন বলে তিনি মনে করেন। তবে সৌদি প্রশাসনের পক্ষ থেকে যুবরাজের এমন অবস্থানের কথা আনুষ্ঠানিকভাবে অস্বীকার করা হয়েছে।
রিপোর্টারের নাম 





















