ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সম্প্রতি লেবাননে ইসরায়েলের অব্যাহত বিমান হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) সব শর্ত মেনে চলা উচিত, যার মধ্যে লেবানন-সংক্রান্ত ধারাগুলোও অন্তর্ভুক্ত।
আরাগচি উল্লেখ করেন, দুঃখজনকভাবে লেবাননে ইসরায়েলের বিমান হামলা এখনো চলছে, যা ওই সমঝোতা স্মারকের লঙ্ঘন। তিনি আরও বলেন, এই সমঝোতা স্মারক ইসরায়েলও গ্রহণ করেছে। ওয়াশিংটনের উচিত তার দায়িত্ব পালন করা এবং লেবাননে হামলা বন্ধে ইসরায়েলকে বাধ্য করা।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী লেবাননের দখলকৃত এলাকাগুলো থেকে সরে যেতে ইসরায়েলকে চাপ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, এটি ছিল সমঝোতা স্মারকের প্রথম ধারা, যা এখনো বাস্তবায়িত হয়নি।
রিপোর্টারের নাম 
























