ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিরসনে মধ্যস্থতাকারীর ভূমিকায় পাকিস্তান

মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা প্রশমনে এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি ফেরাতে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে পাকিস্তান। এরই অংশ হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনীর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন বলে হোয়াইট হাউসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, চলতি সপ্তাহেই ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিদের নিয়ে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হতে পারে।

যদিও এই আলোচনার বিষয়ে পাকিস্তান বা ইরান এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি। তবে মার্কিন প্রতিনিধি হিসেবে স্টিভ উইটকফ বা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নাম আলোচনায় আসছে। অন্যদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে কথা বলে সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের ওপর গুরুত্বারোপ করেছেন। তবে তেহরানের পক্ষ থেকে ওয়াশিংটনের প্রতি আস্থার অভাব এবং পূর্বের হামলার ঘটনার প্রেক্ষিতে আলোচনার সম্ভাবনা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যের দিকে আরও একটি মার্কিন বিমানবাহী রণতরী

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিরসনে মধ্যস্থতাকারীর ভূমিকায় পাকিস্তান

আপডেট সময় : ১০:৪৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬