ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ইরান যুদ্ধের দায় কি তবে প্রতিরক্ষামন্ত্রীর? ট্রাম্পের মন্তব্যে নতুন বিতর্ক

ইরানের সঙ্গে চলমান সংঘাতের পুরো দায়ভার নিজের নবনিযুক্ত প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের ওপর চাপানোর ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, তার প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে হেগসেথই প্রথম তাকে ইরানে সামরিক অভিযান চালানোর পরামর্শ দিয়েছিলেন।

সম্প্রতি টেনেসির মেমফিসে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে ট্রাম্প এই চাঞ্চল্যকর তথ্য দেন। পেন্টাগন প্রধানের উপস্থিতিতেই ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের সংকট নিরসনে তিনি সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছিলেন। সেখানে ইরানের পারমাণবিক সক্ষমতা অর্জনের বিষয়টিকে বড় হুমকি হিসেবে চিহ্নিত করা হয়। ট্রাম্পের মতে, একটি সীমিত অভিযানের মাধ্যমে এই বড় সমস্যার সমাধান সম্ভব বলে তাকে প্ররোচিত করা হয়েছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যের দিকে আরও একটি মার্কিন বিমানবাহী রণতরী

ইরান যুদ্ধের দায় কি তবে প্রতিরক্ষামন্ত্রীর? ট্রাম্পের মন্তব্যে নতুন বিতর্ক

আপডেট সময় : ১০:৪৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬