কাতারের আল-উদেইদে অবস্থিত বিশাল মার্কিন বিমানঘাঁটি বন্ধ করে দেওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া গুঞ্জন সরাসরি নাকচ করে দিয়েছে দেশটির সরকার। সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল যে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রস্তাবিত একটি চুক্তির শর্ত হিসেবে এই ঘাঁটিটি বন্ধ করে দেওয়া হতে পারে। তবে কাতার কর্তৃপক্ষ এই তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে অভিহিত করেছে।
কাতার সরকারের একজন মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, বর্তমান আঞ্চলিক পরিস্থিতির প্রেক্ষাপটে কাতারের সঙ্গে যুক্তরাষ্ট্রের এবং গালফ কোঅপারেশন কাউন্সিলভুক্ত (জিসিসি) দেশগুলোর বিদ্যমান কৌশলগত অংশীদারত্ব আরও সুদৃঢ় হবে। আল-উদেইদ বিমানঘাঁটি বন্ধের কোনো পরিকল্পনা নেই, বরং দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বৃদ্ধির লক্ষ্যেই কাজ করছে কাতার ও মার্কিন প্রশাসন।
রিপোর্টারের নাম 





















