ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল সংঘাতের জেরে বিশ্বজুড়ে জ্বালানির সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় ফিলিপাইনেও তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। বিশেষ করে বিমানে ব্যবহৃত জ্বালানি ‘জেট ফুয়েল’ এর দুষ্প্রাপ্যতার কারণে দেশটি দেশজুড়ে বিমান পরিষেবা স্থগিত রাখার কথা ভাবছে।
সোমবার মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে জ্বালানির সরবরাহ ক্রমশ দুর্লভ হয়ে পড়ছে। যেসব দেশ থেকে তারা পূর্বে জেট ফুয়েল আমদানি করতেন, তারা এখন আর বিক্রি করতে চাইছে না। ফলে বিমান সংস্থাগুলোকে দেশের অভ্যন্তরীণ মজুতের উপর নির্ভর করতে হচ্ছে, যা বেশিদিন স্থায়ী হবে না। প্রেসিডেন্ট আশঙ্কা প্রকাশ করেছেন যে, যদি যুদ্ধ দ্রুত বন্ধ না হয় এবং বিক্রেতা দেশগুলো থেকে সরবরাহ স্বাভাবিক না হয়, তবে অল্পদিনের মধ্যেই অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক দূরপাল্লার ফ্লাইট পরিষেবা বাতিল করতে তারা বাধ্য হতে পারেন।
রিপোর্টারের নাম 




















