ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের (এসএনএসসি) নতুন সচিব হিসেবে মোহাম্মদ বাকের জোলকাদরকে নিয়োগ দেওয়া হয়েছে। দেশটির প্রেসিডেন্টের যোগাযোগ বিষয়ক উপদেষ্টা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই তথ্য নিশ্চিত করেছেন।
গত সপ্তাহে ইসরাইলি হামলায় আলি লারিজানির মৃত্যুর পর এই গুরুত্বপূর্ণ পদে আসীন হলেন মোহাম্মদ বাকের জোলকাদর। তিনি ইরানের নিরাপত্তা ও রাজনৈতিক অঙ্গনের একজন পরিচিত মুখ। পূর্বে তিনি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর একজন কর্মকর্তা ছিলেন এবং দেশটির এক্সপিডিয়েন্সি কাউন্সিলের সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
রিপোর্টারের নাম 






















