ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

১১ দিন পর আইসিইউ থেকে কেবিনে তানিয়া বৃষ্টি, সুস্থতার পথে অভিনেত্রী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির দ্বিতীয় দফায় ভারতে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। ব্রেন টিউমার ধরা পড়ার পর গত ১৪ ফেব্রুয়ারি ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে প্রথম দফায় তার অস্ত্রোপচার করা হয়েছিল। এরপর উন্নত চিকিৎসার অংশ হিসেবে তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়, যেখানে গত ৯ মার্চ তার দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সম্পন্ন হয়।

অস্ত্রোপচারের পর কয়েকদিন তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। টানা চিকিৎসার পর গত ২১ মার্চ তাকে কেবিনে স্থানান্তর করা হয় এবং ২২ মার্চ হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। মোট ১৪ দিন তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে তানিয়া বৃষ্টি লিখেছেন, ‘অপারেশন‍+ লাইফ সাপোর্ট ‍+ আইসিইউ ‍= ১১ দিন।’ তবে তিনি নিজের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।

নির্মাতা চয়নিকা চৌধুরী তানিয়া বৃষ্টির অস্ত্রোপচারের বিষয়টি নিশ্চিত করে তার সুস্থতা কামনা করেছেন। তিনি জানিয়েছেন, বর্তমানে তানিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও তাকে বিশেষ সতর্কতার মধ্যে থাকতে হবে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তাকে মানসিক চাপ এড়িয়ে চলতে হবে এবং সুস্থতার জন্য সতর্ক থাকতে হবে। আগামী ১০ এপ্রিল ফলোআপের জন্য তাকে আবারও চেন্নাই যেতে হবে। অভিনেত্রীর আরোগ্য কামনা করে সহকর্মী ও ভক্তরা তার সুস্থতা চেয়ে দোয়া করছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালী থেকে মাইন সরাতে ন্যাটোর সহায়তা পাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

১১ দিন পর আইসিইউ থেকে কেবিনে তানিয়া বৃষ্টি, সুস্থতার পথে অভিনেত্রী

আপডেট সময় : ০৫:৫৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬