ঢাকা ১১:২৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

পর্তুগালে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা: আনন্দঘন পরিবেশে ঈদ পুনর্মিলনী উদ্‌যাপিত

পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঈদের অনাবিল আনন্দ ছড়িয়ে দিতে ‘বাংলাদেশি ফ্যামিলিস ইন পর্তুগাল’-এর উদ্যোগে এক জমকালো ঈদ পুনর্মিলনী ও আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। নারী উদ্যোক্তা মাইন বিথীর সুনিপুণ তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানটি লিসবনের প্রবাসীদের জন্য একটি প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটির প্রবীণ ব্যক্তিত্ব রানা তাসলিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সভাপতি রাসেল আহম্মেদ, সাধারণ সম্পাদক শহীদ আহমদ (প্রিন্স) এবং সাংগঠনিক সম্পাদক হাফিজ আল আসাদসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন। দিনব্যাপী এই আয়োজনে শিশুদের জন্য ছিল রকমারি খেলাধুলা ও বিনোদনমূলক কার্যক্রম। পাশাপাশি বড়দের জন্যও রাখা হয়েছিল বিভিন্ন প্রতিযোগিতামূলক ইভেন্ট, যা অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করে।

সাংস্কৃতিক পর্বে আমন্ত্রিত শিল্পী শামসুল হক, কাজী মইনুর ও গৌতম গুহর পরিবেশিত সুরের মূর্ছনায় মুগ্ধ হন উপস্থিত দর্শকরা। অনুষ্ঠানটি সফল করতে বনি, রাফি, ফখরুল ও রেশমাসহ একঝাঁক স্বেচ্ছাসেবী নিরলস কাজ করেন। প্রবাসের কর্মব্যস্ত জীবনের ক্লান্তি ভুলে এমন সুন্দর আয়োজনে অংশ নিতে পেরে সবাই উচ্ছ্বাস প্রকাশ করেন। আয়োজকরা জানিয়েছেন, প্রবাসীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করতে ভবিষ্যতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পারমাণবিক ইস্যু অজুহাত, যুক্তরাষ্ট্রের বৃহত্তর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে ইরান

পর্তুগালে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা: আনন্দঘন পরিবেশে ঈদ পুনর্মিলনী উদ্‌যাপিত

আপডেট সময় : ০৩:৪০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬