ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

বরগুনায় ইকোনমিক জোন : কর্মসংস্থান ও অর্থনৈতিক বিপ্লবের আশা

জাতীয় সংসদের চিফ হুইপ এবং বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মণি বলেছেন, বরগুনায় একটি ইকোনমিক জোন স্থাপন করা হলে এই অঞ্চলের আমূল পরিবর্তন সম্ভব। এতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে এবং স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে। তিনি আরও জানান, বরগুনার সব খাল পর্যায়ক্রমে পুনঃখনন করা হবে, যা কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি করবে। এর ফলে কৃষকরা এক ফসলি জমিতে তিন ফসল ফলাতে পারবে, যা কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রোববার বরগুনার ক্রোক খাল ও শাখা খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এ অঞ্চলের যুবসমাজকে এমনভাবে গড়ে তোলা হবে যাতে তারা স্বাবলম্বী হয়ে দেশের উন্নয়নে নেতৃত্ব দিতে পারে। এসময় তিনি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথাও তুলে ধরেন এবং দেশের সম্পদ বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিশোর গ্যাং দমনে খেলাধুলার গুরুত্ব: সংসদ সদস্যের আহ্বান

বরগুনায় ইকোনমিক জোন : কর্মসংস্থান ও অর্থনৈতিক বিপ্লবের আশা

আপডেট সময় : ১০:০৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬