যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান দিয়েগোতে মেরিন কর্পসের একটি ঘাঁটির কাছে শুক্রবার একটি এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনার পর ঘটনাস্থলে আগুন ধরে যায়।
মার্কিন মেরিন কর্পসের এক মুখপাত্র জানিয়েছেন, বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে পাইলট সফলভাবে ইজেক্ট (জরুরি আসন ব্যবহার করে বেরিয়ে) করতে সক্ষম হন এবং তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি।
দুর্ঘটনাটি সান দিয়েগোর মেরিন কর্পস এয়ার স্টেশন মিরামারের কাছে একটি খোলা মাঠে ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিমান থেকে কালো ধোঁয়া বের হতে এবং দমকলকর্মীদের আগুন নিয়ন্ত্রণে কাজ করতে দেখা গেছে।
আহত পাইলট মেরিন এয়ারক্রাফট গ্রুপ-১১, থার্ড মেরিন এয়ারক্রাফট উইংয়ের সদস্য বলে জানা গেছে, তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি। উল্লেখ্য, এফ-৩৫ যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী, নৌবাহিনী ও মেরিন কর্পস ব্যবহার করে থাকে এবং প্রতিটি বিমানের আনুমানিক মূল্য প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার।
রিপোর্টারের নাম 
















