যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সম্ভাব্য অবকাঠামোগত হামলার হুমকির জবাবে ইরান পাল্টা পদক্ষেপ নিতে পূর্ণাঙ্গ পরিকল্পনা প্রস্তুত রেখেছে বলে জানিয়েছে। দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে প্রকাশিত ইরানের অবকাঠামোতে সম্ভাব্য হামলা সংক্রান্ত খবরকে ‘উন্মাদনা’ হিসেবে আখ্যায়িত করেছেন।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তেহরান যেকোনো ধরনের হামলার জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত। ওই কর্মকর্তা আরও দাবি করেন, ইরানের পাল্টা প্রতিক্রিয়ার পরিকল্পনার মধ্যে ‘ইহুদিবাদী শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের জ্বালানি অবকাঠামো’ অন্তর্ভুক্ত রয়েছে।
তবে সম্ভাব্য হামলা বা পাল্টা পদক্ষেপের বিষয়ে যুক্তরাষ্ট্র বা ইসরাইলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
রিপোর্টারের নাম 
















