ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমি অবিচল থাকব: স্বাস্থ্যমন্ত্রী

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল এমপি বলেছেন, জনগণের স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে না দেওয়া পর্যন্ত তিনি তার দায়িত্ব থেকে ক্ষান্ত হবেন না। তিনি স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তন আনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

রোববার বিকেলে নরসিংদীর শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শিবপুরবাসীর পক্ষ থেকে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তাকে যে আস্থা নিয়ে মন্ত্রীত্ব দিয়েছেন, সেই আস্থার মর্যাদা রক্ষা করে দেশের মানুষের জন্য কাজ করতে চান।

মন্ত্রী আরও উল্লেখ করেন যে, বিগত সরকার কুইক রেন্টাল বিদ্যুৎ প্রকল্পে ব্যাপক দুর্নীতির আশ্রয় নিয়েছিল, যার প্রভাব এখনো বিদ্যমান। বর্তমান সরকার জনগণের কল্যাণে ইতিমধ্যে ৩৯ হাজার ফ্যামিলি কার্ড বিতরণ করেছে এবং কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফের ব্যবস্থা করেছে। আগামী জুন মাসের মধ্যে স্বাস্থ্য কার্ড ও কৃষক কার্ড প্রদানের পরিকল্পনাও সরকারের রয়েছে বলে তিনি জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মনজুর এলাহী। এছাড়া নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, তোফাজ্জল হোসেন লিয়াকত, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার, সাধারণ সম্পাদক আবু সালেক রিকাবদার, নরসিংদী চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আবদুল্লাহ আল মামুনসহ আরও অনেকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন নরসিংদী জেলা বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান খান এবং শিবপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আপেল মাহমুদ সুমন মুন্সি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ওমান সাগরে ইরানি জাহাজ জব্দের মার্কিন চেষ্টা নস্যাৎ করার দাবি

জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমি অবিচল থাকব: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় : ০৯:০৩:১০ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬