স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি সংস্কারের মাধ্যমে দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে এবং প্রশিক্ষণ, মেধা ও প্রযুক্তিতে শ্রেষ্ঠত্ব অর্জনের লক্ষ্যে কাজ করছে। সরকার সেই লক্ষ্যেই এগিয়ে চলেছে। রোববার দুপুরে কক্সবাজারের পেকুয়া উপজেলার পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন এলামনাই এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিগত সময়ে সনাতনী শিক্ষা ব্যবস্থা কোটি কোটি বেকার তৈরি করেছে। তাই সরকার ডিগ্রিধারী বেকার সৃষ্টি নয়, বরং কর্মক্ষম নাগরিক গড়ে তোলার জন্য শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরিকল্পনা করেছে। দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করার কথাও জানান তিনি। মন্ত্রী বলেন, সরকার তার নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে ইতোমধ্যে কাজ শুরু করেছে এবং এর অংশ হিসেবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীর ক্ষমতায়নের জন্য কার্যক্রম হাতে নিয়েছে।
খুব শিগগিরই কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে জানিয়ে সালাহউদ্দিন আহমদ আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর প্রথম মন্ত্রীপরিষদ বৈঠকেই দশ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষি ঋণ মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীর সহধর্মিনী ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হাসিনা আহমেদও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 

























