ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ঈদের দ্বিতীয় দিনে চট্টগ্রামের পর্যটন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়, ১০ গুণ বেড়েছে উপস্থিতি

ঈদের দ্বিতীয় দিনের ছুটিতে চট্টগ্রামের পর্যটন কেন্দ্র ও বিনোদন পার্কগুলোতে দর্শনার্থীদের অভূতপূর্ব ভিড় লক্ষ্য করা গেছে। প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে দর্শনার্থীর সংখ্যা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। পরিবার, আত্মীয়-স্বজন এবং সন্তানদের নিয়ে অবসর সময় কাটাতে দূর-দূরান্ত থেকে মানুষজন ছুটে আসছেন এসব কেন্দ্রে। এর ফলে, বিনোদন কেন্দ্রগুলোতে কর্মরত শ্রমিকদেরও হিমশিম খেতে হচ্ছে। বিশেষ করে, চট্টগ্রাম চিড়িয়াখানায় স্বাভাবিকের তুলনায় প্রায় দশ গুণ বেশি দর্শনার্থী টিকিট কেটে প্রবেশ করেছে বলে জানা গেছে।

নগরীর আগ্রাবাদস্থ ওয়ান্ডারল্যান্ড পার্কে সরেজমিনে দেখা গেছে, পার্কটি দর্শনার্থীতে কানায় কানায় পূর্ণ। শিশুদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের রাইড, যেমন – চুকচুক ট্রেন, বাম্পার কার, জাম্পিং, থ্রিডি মুভি, শাপলি চেয়ার মুভিং, উড়ন্ত হেলিকপ্টার, বোট রাইড, নাগরদোলা, দোলনা, রোলার কোস্টার ইত্যাদি। এসব রাইডে চড়তে শিশুদের নিয়ে অভিভাবকদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা গেছে। পার্কের রেস্টুরেন্ট ও ফুড কোর্টগুলোতেও ফুচকা, চটপটি, আইসক্রিমসহ নানা রকম মুখরোচক খাবারের স্বাদ নিচ্ছেন দর্শনার্থীরা। পার্কের কর্মীরা জানিয়েছেন, দর্শনার্থীদের অতিরিক্ত চাপের কারণে তাদের অতিরিক্ত লোকবল নিয়োগ করতে হয়েছে, বিশেষ করে শিশুদের রাইডগুলো পরিচালনায়।

অন্যদিকে, ফয়’জ লেক ও সী ওয়ার্ল্ডেও একই রকম ভিড় লক্ষ্য করা গেছে। সকাল থেকে রাত পর্যন্ত মানুষজন বিভিন্ন বিনোদনে মেতেছেন। কেউ বোট রাইড করছেন, কেউ ক্লাম্বিং উপভোগ করছেন, আবার কেউ পানির ঢেউয়ে গা ভিজিয়ে আনন্দ করছেন। এছাড়াও, চট্টগ্রামের পতেঙ্গা সি বিচ, আগ্রাবাদ জাম্বুরী পার্ক, পারকি সি বিচ, সীতাকুণ্ডের গুলিয়াখালী, বাঁশবাড়িয়া, আকিলপুর সমুদ্র সৈকত, চন্দ্রনাথ পাহাড়, মহামায়া লেক, মুহুরি প্রজেক্ট, আরশিনগর ফিউচার পার্ক, জিয়া স্মৃতি জাদুঘর, কল্পলোক আবাসিক সংলগ্ন বিচসহ আশেপাশের সকল পর্যটনকেন্দ্রে দর্শনার্থীদের ব্যাপক চাপ রয়েছে। এই বিপুল সংখ্যক দর্শনার্থীর আগমনে পর্যটন কেন্দ্রগুলো প্রাণবন্ত হয়ে উঠেছে এবং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ওমান সাগরে ইরানি জাহাজ জব্দের মার্কিন চেষ্টা নস্যাৎ করার দাবি

ঈদের দ্বিতীয় দিনে চট্টগ্রামের পর্যটন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়, ১০ গুণ বেড়েছে উপস্থিতি

আপডেট সময় : ০৬:৪৩:০১ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬