বাংলাদেশ ফিল্ম ক্লাবের সাবেক সভাপতি এবং চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সাবেক কোষাধ্যক্ষ মেহেদী হাসান সিদ্দিক মনির ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। বৃহস্পতিবার ভোর ৫টায় রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছু দিন ধরে অসুস্থ হয়ে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সরাবাড়ী গ্রামে তার স্থায়ী নিবাস। মৃত্যুকালে তিনি বৃদ্ধা মা, স্ত্রী, দুই পুত্র এবং দুই বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনসহ নিজ এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিশিষ্ট এই চলচ্চিত্র ব্যক্তিত্বের বিদায়ে শোক প্রকাশ করেছেন তার দীর্ঘদিনের সহকর্মী ও শুভানুধ্যায়ীরা।
রিপোর্টারের নাম 

























