ঢাকা ১০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

ঈদে নাগরিক টিভিতে তারকাদের আড্ডায় পূর্ণিমা

আগামী ঈদুল ফিতরে নাগরিক টিভিতে সাত দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান ‘তারায় তারায়’ প্রচারিত হবে। ঈদের দিন থেকে প্রতিদিন রাত দশটায় দর্শকরা এই অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। এই আয়োজনে দেশের জনপ্রিয় তারকারা তাদের ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়ে খোলামেলা আলোচনা করবেন।

নাগরিক টিভির অনুষ্ঠান প্রধান কামরুজ্জামান বাবু জানান, প্রতিবারের মতো এবারও ঈদে বর্ণাঢ্য আয়োজনের অংশ হিসেবে ‘তারায় তারায়’ অনুষ্ঠানটি সাজানো হয়েছে। তিনি বলেন, ‘তারকারা স্বপ্রণোদিত হয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এবং তাদের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। প্রত্যেক শিল্পীর প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞ।’

ঈদের দ্বিতীয় দিনে এই অনুষ্ঠানে দেখা যাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা পূর্ণিমাকে। গত ১৬ মার্চ তিনি নাগরিক টিভির প্রধান কার্যালয়ে এই অনুষ্ঠানের রেকর্ডিংয়ে অংশ নেন। পূর্ণিমা বলেন, ‘অনুষ্ঠানে অংশগ্রহণ করে ভালো লেগেছে। নিজের চলচ্চিত্র জীবন নিয়ে অনেক গল্প করেছি। আশা করি, বিশেষ এই আয়োজন দর্শকদের ভালো লাগবে।’ উল্লেখ্য, পূর্ণিমা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছটকু আহমেদের ‘আহারে জীবন’। এর আগে কাজী হায়াৎ-এর ‘ওরা আমাকে ভালো হতে দিল না’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবাননে হিজবুল্লাহর ড্রোন হামলায় ১১ ইসরাইলি সেনা আহত, আশঙ্কাজনক ৩

ঈদে নাগরিক টিভিতে তারকাদের আড্ডায় পূর্ণিমা

আপডেট সময় : ০৯:২৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬