ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

‘ইত্যাদি’র ঈদ বিশেষ আয়োজন: এবারও দর্শকদের মন জয় করতে প্রস্তুত

প্রতি বছরের ন্যায় এবারও দর্শকদের জন্য বিশেষ আনন্দ নিয়ে আসছে হানিফ সংকেত-এর জনপ্রিয় অনুষ্ঠান ‘ইত্যাদি’। ঈদ এলেই দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করেন এই অনুষ্ঠানটি দেখার জন্য। এবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের বহিরাঙ্গনে নির্মিত নান্দনিক মঞ্চে ‘ইত্যাদি’র ঈদ বিশেষ পর্ব ধারণ করা হয়েছে।

বরাবরের মতো এবারও ‘ইত্যাদি’ শুরু হয়েছে ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ গানটি দিয়ে। গত তিন দশক ধরে এই গানটি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের নিয়ে ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে পরিবেশিত হয়ে আসছে। এবারের ঈদ অনুষ্ঠানে এই গানটি পরিবেশন করেছেন সমাজের সুবিধা বঞ্চিত, ঘরহারা মানুষ। তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার এই উদ্যোগ অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।

এবারের ঈদের বিশেষ ‘ইত্যাদি’র অন্যতম আকর্ষণ হলো দেশাত্মবোধক গান। নন্দিত শিল্পী সাবিনা ইয়াসমিনের সঙ্গে এই গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় ছয়জন তারকা – মনির খান, আগুন, রবি চৌধুরী, ফাহমিদা নবী, আঁখি আলমগীর ও প্রিয়াংকা গোপ। গানটির কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সুর দিয়েছেন আলী আকবর রুপু এবং সংগীত পরিচালনা করেছেন উজ্জ্বল সিনহা। এস কে জাহিদের পরিচালনায় অর্ধ শতাধিক নৃত্যশিল্পীর অংশগ্রহণে গানটি আরও আকর্ষণীয় হয়ে উঠেছে।

আরও একটি চমক হলো দুই ভুবনের জনপ্রিয় তারকা, চলচ্চিত্র তারকা শবনম বুবলী এবং সংগীত শিল্পী ইমরান মাহমুদুল-এর দ্বৈত সংগীত। এই গানটির মাধ্যমে নায়িকা বুবলী প্রথমবারের মতো গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করবেন। পেশাদার সংগীতশিল্পী না হয়েও ইমরানের সঙ্গে তিনি চমৎকার গেয়েছেন। গানটির কথা লিখেছেন কবির বকুল এবং সুর ও সংগীত দিয়েছেন ইমরান মাহমুদুল। এছাড়াও, বাদ্যযন্ত্রের মূর্ছনায় মনোমুগ্ধকর নৃত্যে অংশ নিয়েছেন চলচ্চিত্র তারকা তমা মির্জা ও টিভি তারকা জান্নাতুল সুমাইয়া হিমি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনৈতিক ও মানবাধিকার বিতর্ক ছাপিয়ে শুরু হলো বিশ্বকাপ, নতুন বাস্তবতার মুখোমুখি আয়োজকরা

‘ইত্যাদি’র ঈদ বিশেষ আয়োজন: এবারও দর্শকদের মন জয় করতে প্রস্তুত

আপডেট সময় : ০৯:২০:২৮ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬