ঢাকা ০৬:১২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

যুক্তরাষ্ট্রে নিখোঁজের ১০ দিন পর প্রবাসী বাংলাদেশি প্রকৌশলীর মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর বাংলাদেশি প্রবাসী প্রকৌশলী শাহনুর আলম সবুজের (৪৬) মরদেহ উদ্ধার করা হয়েছে। ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে সপরিবারে বসবাসকারী সবুজ পেশাগত কারণে ক‍্যালটারনসে কর্মরত ছিলেন। জানা গেছে, অ্যাকুইডাক্ট নদীতে মাছ ধরতে গিয়ে দুর্ঘটনাবশত স্রোতের টানে তলিয়ে যান তিনি।

নিখোঁজের পর থেকে স্থানীয় প্রশাসন উদ্ধার তৎপরতা চালালেও দীর্ঘ ১০ দিন পর তার লাশের সন্ধান পাওয়া যায়। বর্তমানে মরদেহটি স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। প্রকৌশলী সবুজের মৃত্যুতে স্থানীয় প্রবাসী কমিউনিটির মাঝে শোকের ছায়া নেমে এসেছে। স্ত্রী ও একমাত্র সন্তানকে নিয়ে বসবাসকারী সবুজের পাশে দাঁড়িয়েছে তার বন্ধু ও স্থানীয় প্রবাসীরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে পুলিশের বড় অভিযান: ৪২ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রে নিখোঁজের ১০ দিন পর প্রবাসী বাংলাদেশি প্রকৌশলীর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০২:০২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬