মধ্যপ্রাচ্যে বিদ্যমান অস্থির পরিস্থিতির প্রেক্ষাপটে কাতারে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য ঈদুল ফিতরের নামাজ আদায়ে বিশেষ সতর্কতা ও নির্দেশনা জারি করেছে দোহার বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে প্রবাসীদের এই নির্দেশনা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপসাগরীয় অঞ্চলের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কথা বিবেচনা করে কাতারের আওকাফ ও ইসলামিক বিষয়ক মন্ত্রণালয় এ বছর সবাইকে নিকটস্থ মসজিদে ঈদের নামাজ আদায়ের অনুরোধ জানিয়েছে। কাতার সরকারের এই সিদ্ধান্তের প্রতি সংহতি জানিয়ে প্রতি বছরের মতো এবার বাংলাদেশ এম এইচ এম স্কুল ও কলেজ প্রাঙ্গণে বড় পরিসরে ঈদের জামাত আয়োজন করা হচ্ছে না।
এই অবস্থায় কাতারে অবস্থানরত সকল বাংলাদেশি নাগরিককে স্থানীয় আইন ও নির্দেশনার প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানানো হয়েছে। নিরাপত্তার স্বার্থে প্রবাসীদের নিজ নিজ এলাকার নির্ধারিত মসজিদে ঈদের নামাজ আদায় করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে দূতাবাস কর্তৃপক্ষ।
রিপোর্টারের নাম 
























