ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

বিনাকর্তনে সেন্সর ছাড়পত্র পেল ‘দম’, ঈদে বড় পর্দায় ফিরছেন নিশো-চঞ্চল

আসন্ন ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলোর মধ্যে প্রথম চলচ্চিত্র হিসেবে সেন্সর বোর্ডের সবুজ সংকেত পেল রেদওয়ান রনি পরিচালিত ‘দম’। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে সিনেমাটি ‘ইউ’ গ্রেড বা সর্বসাধারণের জন্য প্রদর্শনের উপযোগী সার্টিফিকেট লাভ করেছে। এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট এবং চরকি প্রযোজিত এই সিনেমাটি নিয়ে নির্মাণের ঘোষণা থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ করা গেছে।

দীর্ঘ দশ বছর পর বড় পর্দায় পরিচালক রেদওয়ান রনির প্রত্যাবর্তন এবং প্রথমবারের মতো আফরান নিশো ও চঞ্চল চৌধুরীর মতো দুই শক্তিশালী অভিনেতার একসঙ্গে কাজ করা সিনেমাটিকে ঘিরে বাড়তি উন্মাদনা তৈরি করেছে। সম্প্রতি প্রকাশিত পোস্টার ও টিজারে নিশোর লড়াকু অবয়ব এবং সাধারণ মানুষের জীবন সংগ্রামের গল্প দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রের প্রতিটি দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক আলোচনা চলছে।

সিনেমাটির অন্যতম বিশেষ আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছেন কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। দীর্ঘ ৪৪ বছর পর তিনি নিজের গাওয়া কালজয়ী গান ‘এই মন তোমাকে দিলাম’ নতুন সংগীতায়োজনে এই চলচ্চিত্রের জন্য গেয়েছেন। বিনাকর্তনে ছাড়পত্র পাওয়ায় উচ্ছ্বসিত নির্মাতা রনি জানান, ‘দম’ সাধারণ মানুষের ঘুরে দাঁড়ানোর গল্প বলবে এবং সব বয়সী দর্শকদের জন্য এটি একটি চমৎকার অভিজ্ঞতা হবে।

আফরান নিশো, পূজা চেরি, চঞ্চল চৌধুরী ও ডলি জহুর অভিনীত এই সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন রেদওয়ান রনি, রবিউল আলম রবি, সৈয়দ আহমেদ শাওকীসহ একঝাঁক প্রতিভাবান লেখক।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান ইস্যুতে ট্রাম্পের নীতি নিয়ে প্রশ্ন, বিশ্লেষকদের উদ্বেগ

বিনাকর্তনে সেন্সর ছাড়পত্র পেল ‘দম’, ঈদে বড় পর্দায় ফিরছেন নিশো-চঞ্চল

আপডেট সময় : ০৭:১১:৩২ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬