ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

ঈদে বিটিভির বিশেষ আয়োজন: ওয়ারফেজসহ জনপ্রিয় ব্যান্ডগুলোর জমকালো পরিবেশনা

পবিত্র ঈদুল ফিতরের আনন্দকে সংগীতের ছোঁয়ায় রাঙিয়ে দিতে বিশেষ ব্যান্ড সংগীত অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড দলগুলোর অংশগ্রহণে দর্শকদের জন্য থাকছে বিশেষ চমক। দুই পর্বের এই বিশেষ সংগীতানুষ্ঠানটি ঈদের দুই দিনব্যাপী প্রচার করা হবে।

অনুষ্ঠানের একটি পর্বে থাকছে কিংবদন্তি রক ব্যান্ড ‘ওয়ারফেজ’-এর একক পরিবেশনা। ‘পথচলা’ শিরোনামের এই পর্বে ব্যান্ডটি তাদের জনপ্রিয় আটটি গান পরিবেশন করবে। উল্লেখ্য, দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে জনপ্রিয়তার শীর্ষে থাকা এই ব্যান্ডটি এ বছর একুশে পদকে ভূষিত হয়েছে। সাহরিয়ার মোহাম্মদ হাসানের প্রযোজনায় এই পর্বটি দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি করবে।

অন্যদিকে, ‘রক কার্নিভাল’ শিরোনামের অন্য পর্বে অংশ নেবে জনপ্রিয় ব্যান্ড আর্ক, শুভযাত্রা, অবসকিউর ও তরুণ। প্রতিটি ব্যান্ড দুটি করে গান পরিবেশন করবে। গোলাম মোর্শেদের প্রযোজনায় এই পর্বটি তরুণ প্রজন্মের দর্শকদের ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দেবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পানির জলাধার ধ্বংসের দায়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলা করছে ইরান

ঈদে বিটিভির বিশেষ আয়োজন: ওয়ারফেজসহ জনপ্রিয় ব্যান্ডগুলোর জমকালো পরিবেশনা

আপডেট সময় : ০৭:০৪:১৩ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬