ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

ঈদের নাটক ‘সাত দিন’: দাম্পত্য জীবনে ‘একাকী’ স্বামীর হাস্যরসাত্মক বিপত্তি

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দর্শকদের জন্য নতুন নাটক নিয়ে হাজির হচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ। ঈদের বিশেষ আয়োজনে তাদের ব্যানারে নির্মিত হয়েছে পারিবারিক কমেডি ঘরানার নাটক ‘সাত দিন’। নাটকটি রচনা করেছেন অপূর্ণ রুবেল এবং পরিচালনা করেছেন পথিক সাধন।

নাটকটিতে অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, রিয়া ঘোষ, রুবাউয়া এশা, ইন্দ্রানী নিশি, খোরশেদা আলম নিতু, সাইফুল ইসলাম শামীম, শেখ সেলিম ও সূর্যসহ আরও অনেকে। নির্মাতাসূত্রে জানা গেছে, নাটকের গল্প আবর্তিত হয়েছে রাকিব ও শম্পা নামের এক দম্পতিকে ঘিরে। প্রেমের বিয়ে হওয়ায় বিয়ের পর দীর্ঘ চার বছর ধরে তারা একে অপরকে ছাড়া থাকতে পারেননি, তাদের সম্পর্কের ঘনিষ্ঠতা ছিল অটুট।

গল্পে দেখা যায়, একসময় রাকিবের মনে হয় নিজের মতো করে কিছু সময় কাটানো দরকার। ঠিক এমন সময় শম্পা সাত দিনের জন্য তার বড় বোনের বাসায় যাওয়ার পরিকল্পনা করে। বাইরে মন খারাপের ভান করলেও ভেতরে ভেতরে বেশ খুশি হয় রাকিব। কারণ এই সাত দিন সে নিজের মতো করে জীবন কাটানোর নানা পরিকল্পনা সাজায়।

এরপর শুরু হয় রাকিবের সেই সাত দিনের নানা পরিকল্পনা বাস্তবায়ন। কখনো ঘুমিয়ে সময় কাটানো, কখনো পুরোনো বান্ধবীর সঙ্গে দেখা করা, আবার কখনো অফিস সহকর্মীর সঙ্গে সময় কাটানোর চেষ্টা। তবে প্রতিটি পরিকল্পনাই একের পর এক অপ্রত্যাশিত ঘটনার কারণে ভেস্তে যায়। পুরোনো প্রেমিকার হঠাৎ স্বামীসহ হাজির হওয়া, সহকর্মীর সঙ্গে বিব্রতকর পরিস্থিতিতে পড়া, জুয়ায় অর্থ হারানো কিংবা বন্ধুর সঙ্গে ভ্রমণে যাওয়ার পরিকল্পনা ভেস্তে যাওয়া—সব মিলিয়ে রাকিবের সেই ‘স্বাধীন’ সাত দিন পরিণত হয় নানা হাস্যরসাত্মক বিপত্তিতে।

নাটকের শেষদিকে এক ঘটনার জেরে পুলিশের হাতে আটকও হতে হয় রাকিবকে। খবর পেয়ে থানায় হাজির হন তার স্ত্রী শম্পা। এরপর কী ঘটে এবং এই সাত দিনের অভিজ্ঞতা রাকিবের জীবনে কী ধরনের পরিবর্তন আনে, সেই গল্পই উঠে এসেছে নাটকটিতে। নির্মাতারা আশা করছেন, পারিবারিক কমেডি ঘরানার এই নাটকটি ঈদের বিশেষ আয়োজনে দর্শকদের জন্য ভিন্নধর্মী বিনোদন হয়ে উঠবে। ঈদ উপলক্ষে নাটকটি জি সিরিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনৈতিক ও মানবাধিকার বিতর্ক ছাপিয়ে শুরু হলো বিশ্বকাপ, নতুন বাস্তবতার মুখোমুখি আয়োজকরা

ঈদের নাটক ‘সাত দিন’: দাম্পত্য জীবনে ‘একাকী’ স্বামীর হাস্যরসাত্মক বিপত্তি

আপডেট সময় : ০৪:২৬:৪১ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬