ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

রাজশাহীতে রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য: আ.লীগ নেতাদের সংগঠন গোছানোর তৎপরতা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:১৮:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

রমজান উপলক্ষে আয়োজিত এক ইফতার মাহফিলে শপথ গ্রহণের মাধ্যমে রাজশাহীতে আওয়ামী লীগের নেতাকর্মীরা আবারও আন্দোলনে সক্রিয় হওয়ার ঘোষণা দিয়েছেন। মহানগরীর একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত এই অনুষ্ঠানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

গত মঙ্গলবার অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে আওয়ামী লীগের রাজশাহী মহানগর ও জেলা শাখার বেশ কিছু নেতাকর্মী উপস্থিত ছিলেন বলে জানা গেছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, উপস্থিত নেতাকর্মীরা একযোগে শপথ নিচ্ছেন।

তাদের শপথের মূল বিষয়বস্তু ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনা এবং রাজশাহীর সাবেক সিটি মেয়র ও আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটনসহ কারাবন্দি অন্য নেতাদের মুক্তির দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়া। তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত রাখার অঙ্গীকার করেন। অনুষ্ঠান শেষে ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগানও দিতে শোনা যায়।

রাজনৈতিক পটপরিবর্তনের পর দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় থাকা আওয়ামী লীগের বেশ কিছু নেতা রাজশাহীতে সংগঠনকে পুনরায় সক্রিয় করার চেষ্টা চালাচ্ছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বিশেষ করে মহানগর আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের ঘনিষ্ঠ সহযোগীরা সম্প্রতি মাঠ পর্যায়ে যোগাযোগ বাড়িয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজশাহী মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শামসুজ্জামান আওয়াল সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে আবারও সক্রিয় হয়েছেন। ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে তাদের বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও বর্তমানে তারা জামিনে রয়েছেন।

দলীয় সূত্রগুলো জানিয়েছে, জামিনে বেরিয়ে আসার পর থেকেই তারা রাজশাহী জেলা ও মহানগরে আওয়ামী লীগের সাংগঠনিক যোগাযোগ পুনর্গঠনের চেষ্টা করছেন। একইসঙ্গে দেশের বাইরে অবস্থানরত কয়েকজন শীর্ষ নেতার সঙ্গেও তারা নিয়মিত যোগাযোগ রাখছেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, মহানগর আওয়ামী লীগের কয়েকজন পলাতক নেতা রাজশাহীতে ফিরে এসে সংগঠনের কর্মকাণ্ড পুনরায় শুরু করার প্রস্তুতি নিচ্ছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক ও কবি আরিফুল হক কুমার, মুক্তিযোদ্ধা লীগের সভাপতি আলী কামাল, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, কোষাধ্যক্ষ হাবিবুল্লাহ ডলার এবং সাংগ…

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টপ অ্যাঙ্গেলে ভিডিও ধারণ নিয়ে অভিনেত্রী মিমের মন্তব্য

রাজশাহীতে রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য: আ.লীগ নেতাদের সংগঠন গোছানোর তৎপরতা

আপডেট সময় : ১০:১৮:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬