ঢাকা ০৬:১২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

মক্কায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু, মরদেহ ফেরাতে পরিবারের আকুতি

সৌদি আরবের মক্কায় সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মফিজুর রহমান (৬৫) চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মাঝেরঘাটা এলাকার বাসিন্দা। গতকাল মঙ্গলবার রাতে তারাবির নামাজ শেষে বাসায় ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে মক্কায় তারাবির নামাজ আদায় করে বাসায় ফিরছিলেন মফিজুর। পথে একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এক দশকেরও বেশি সময় ধরে তিনি সৌদির মক্কায় কর্মরত ছিলেন।

নিহত মফিজুর রহমানের পরিবার দ্রুত তার মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের হস্তক্ষেপ কামনা করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে পুলিশের বড় অভিযান: ৪২ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

মক্কায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু, মরদেহ ফেরাতে পরিবারের আকুতি

আপডেট সময় : ০৯:৫১:১৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬