ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

তুরস্কের আকাশসীমা লঙ্ঘনে ইরানের প্রতি কঠোর হুঁশিয়ারি

তুরস্কের আকাশসীমা লঙ্ঘনের ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে ইরানকে কড়া সতর্কবার্তা দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে এক টেলিফোন আলাপে তিনি এই হুঁশিয়ারি দেন।

তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত সোমবার ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সহযোগিতায় একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। এই ঘটনার পর হাকান ফিদান তার ইরানি সমকক্ষকে দ্ব্যর্থহীনভাবে জানিয়ে দিয়েছেন যে, এমন ধরনের আকাশসীমা লঙ্ঘন বন্ধ করতে তুরস্ক প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে বিন্দুমাত্র দ্বিধা করবে না।

অন্যদিকে, ইরানের অবস্থান পুনর্ব্যক্ত করে আরাঘচি দাবি করেছেন যে, ক্ষেপণাস্ত্রটি ইরান থেকে নিক্ষেপ করা হয়নি। বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাসও দিয়েছেন তিনি বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। সাম্প্রতিক সময়ে এটি দ্বিতীয়বারের মতো এ ধরনের ঘটনা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাজেট সংশোধনের দাবিতে দেশজুড়ে প্রতিবাদ: বিভিন্ন জেলায় মানববন্ধন ও পথসভা

তুরস্কের আকাশসীমা লঙ্ঘনে ইরানের প্রতি কঠোর হুঁশিয়ারি

আপডেট সময় : ০৯:১৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬