ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

বাজেট সংশোধনের দাবিতে দেশজুড়ে প্রতিবাদ: বিভিন্ন জেলায় মানববন্ধন ও পথসভা

প্রস্তাবিত জাতীয় বাজেটকে ‘গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা-পরিপন্থী’, ‘লুটপাট ও পাচারমুখী’ এবং ‘উৎপাদন ও উৎপাদকবিরোধী’ আখ্যা দিয়ে দেশব্যাপী ব্যাপক প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। বাজেট সংশোধনের দাবিতে বৃহস্পতিবার সারা দেশে মানববন্ধন, পথসভা ও গণসংযোগের মতো কর্মসূচি পালন করেছে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন, অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ এবং বাংলাদেশ ভূমিহীন আন্দোলন।

রাজধানী ঢাকাসহ দেশের ২৩টি জেলার ৩২টি স্থানে এই তিন সংগঠন যৌথভাবে প্রতিবাদ জানায়। কুড়িগ্রাম, রংপুর, বরিশাল, চট্টগ্রাম, কিশোরগঞ্জ, রাজশাহী, গাজীপুর, গাইবান্ধা, ঠাকুরগাঁও, লালমনিরহাট, সুনামগঞ্জ, জামালপুর, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, নওগাঁ, পাবনা, শেরপুর ও সাতক্ষীরাসহ বিভিন্ন জেলায় বিপুল সংখ্যক সাধারণ জনগণ ও আঞ্চলিক নেতৃবৃন্দ এসব কর্মসূচিতে অংশ নেন। ঢাকার কারওয়ান বাজার, যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, বাড্ডা ও কেরানীগঞ্জে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়।

কারওয়ান বাজারের পথসভায় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, দেশের ৫৫ বছরের ধারাবাহিকতায় এবারের বাজেটেও উৎপাদন, কৃষি, ব্যবসা, ক্ষুদ্র উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টির পরিবর্তে এমন নীতি ও অগ্রাধিকার প্রতিফলিত হয়েছে, যা সম্পদ কেন্দ্রীকরণ, লুটপাট ও অর্থ পাচারকে নিরুৎসাহিত না করে বিদ্যমান বৈষম্যমূলক অর্থনৈতিক কাঠামোকেই বজায় রেখেছে। তারা অভিযোগ করেন, এবারের বাজেটে প্রায় ৩ লাখ কোটি টাকা পাচারের সুযোগ রয়েছে। গণমানুষের স্বার্থ, জাতীয় অর্থনীতির বিকাশ এবং উৎপাদনমুখী বৈষম্য হ্রাসের প্রশ্নে বাজেটে স্পষ্ট রূপরেখা না থাকায় নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করেন।

বক্তারা আরও উল্লেখ করেন, প্রস্তাবিত জাতীয় বাজেটে দেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা, নবায়নযোগ্য শক্তির বিকাশ এবং উৎপাদনমুখী অর্থনীতির পরিবর্তে পুরনো লুটপাট ও অর্থপাচারের উপযোগী মডেলকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিশেষ করে সৌরবিদ্যুৎ ও অন্যান্য নবায়নযোগ্য জ্বালানি খাতের সম্প্রসারণে বাজেটে সুনির্দিষ্ট দিকনির্দেশনার অভাব নিয়েও তারা প্রশ্ন তোলেন। অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার নজরুল হক পথসভায় সভাপতিত্ব করেন এবং রাজনৈতিক সংগঠক ফিরোজা বেগম সঞ্চালনা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ন্যায়বিচার ও নৈতিক সমাজ গঠনে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান ধর্ম সচিবের

বাজেট সংশোধনের দাবিতে দেশজুড়ে প্রতিবাদ: বিভিন্ন জেলায় মানববন্ধন ও পথসভা

আপডেট সময় : ০৩:৫৬:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬