লেবাননে ইসরায়েলি সামরিক হামলা শুরু হওয়ার পর থেকে প্রায় ৮০ হাজার মানুষ সীমান্ত পাড়ি দিয়ে প্রতিবেশী দেশ সিরিয়ায় আশ্রয় নিয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) এই তথ্য নিশ্চিত করেছে।
সংস্থাটির মুখপাত্র সেলিন শ্মিট সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানাকে জানিয়েছেন, অনেক পরিবার খুব দ্রুত লেবানন ছেড়ে যেতে বাধ্য হয়েছে এবং অনেকেই তাদের ব্যক্তিগত কোনো জিনিসপত্র সঙ্গে নেওয়ার সুযোগও পায়নি। বর্তমানে এই শরণার্থীরা বেশিরভাগই সিরিয়ায় তাদের আত্মীয়-স্বজনদের বাড়িতে আশ্রয় গ্রহণ করেছে।
শ্মিট আরও জানান, এখন পর্যন্ত জরুরি আশ্রয়ের জন্য কোনো আনুষ্ঠানিক আবেদন নথিভুক্ত হয়নি, যা ইঙ্গিত দেয় যে বেশিরভাগ মানুষ ব্যক্তিগত উদ্যোগে বা আত্মীয়দের সহায়তায় থাকার ব্যবস্থা করছে। লেবাননের চলমান অস্থিতিশীল পরিস্থিতি এবং ইসরায়েলি হামলার তীব্রতা সেখানকার সাধারণ মানুষের জীবনযাত্রাকে মারাত্মকভাবে ব্যাহত করছে।
রিপোর্টারের নাম 

























