মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, যদি ইরান হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ বাধাগ্রস্ত করার মতো কোনো পদক্ষেপ নেয়, তাহলে যুক্তরাষ্ট্র অভূতপূর্ব ও ভয়াবহ প্রতিশোধ নেবে।
এক অনলাইন বিবৃতিতে ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন, ইরান যদি হরমুজ প্রণালিতে তেলের প্রবাহ বন্ধ করার চেষ্টা করে, তবে যুক্তরাষ্ট্র এর জবাবে ‘এ পর্যন্ত যতটা আঘাত করেছে তার চেয়ে ২০ গুণ বেশি কঠোরভাবে’ জবাব দেবে। তিনি আরও সতর্ক করে বলেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্র এমন সব লক্ষ্যবস্তুতে হামলা চালাবে যা ধ্বংস করা অত্যন্ত সহজ এবং যার ফলে ইরানের পক্ষে রাষ্ট্র হিসেবে পুনর্গঠন করা প্রায় অসম্ভব হয়ে পড়বে।
প্রেসিডেন্ট ট্রাম্প আশঙ্কা প্রকাশ করে বলেন, এমন পরিস্থিতি সৃষ্টি হলে তা বিশ্বজুড়ে ‘মৃত্যু, আগুন ও ধ্বংস’ ডেকে আনবে। তবে তিনি আশা প্রকাশ করেছেন যে, শেষ পর্যন্ত এমন চরম পরিস্থিতি এড়ানো সম্ভব হবে।
উল্লেখ্য, বিশ্বের মোট তেলের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণে এই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে গেছে, যা আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব ফেলেছে।
রিপোর্টারের নাম 






















