ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

ইসরায়েল-হেজবুল্লাহ সংঘাতে উত্তপ্ত লেবানন: মার্কিন নাগরিকদের দ্রুত দেশ ত্যাগের নির্দেশ

লেবাননে চলমান ইসরায়েলি হামলার মুখে নিজেদের নাগরিকদের দ্রুত লেবানন ত্যাগের আহ্বান জানিয়েছে বৈরুতে অবস্থিত মার্কিন দূতাবাস। যারা তাৎক্ষণিকভাবে দেশ ত্যাগ করতে পারছেন না, তাদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শও দিয়েছে তারা।

মঙ্গলবার সকালে প্রকাশিত এক নিরাপত্তা সতর্কবার্তায় দূতাবাস জানায়, পরিস্থিতি নিরাপদ মনে করলে মার্কিন নাগরিকদের বৈরুতের রফিক হারিরি বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যভিত্তিক একটি এয়ারলাইন্সের ফ্লাইটে দেশ ছাড়ার বিষয়টি ‘গুরুত্বের সঙ্গে বিবেচনা করা’ উচিত।

গত এক সপ্তাহ ধরে বৈরুত এবং লেবাননের দক্ষিণাঞ্চল ইসরায়েলের অব্যাহত বোমাবর্ষণের আওতায় রয়েছে। ইসরায়েল দাবি করছে, তারা ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহকে লক্ষ্য করে এসব আক্রমণ চালাচ্ছে।

এদিকে, ইসরায়েল আবারও দক্ষিণ লেবাননের বাসিন্দাদের জরুরি-ভিত্তিতে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে, কারণ দেশটি ওই এলাকায় বিমান হামলা অব্যাহত রেখেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র আভিচায় আদ্রেয়ি জানান, লিতানি নদীর দক্ষিণে হেজবুল্লাহর তৎপরতার কারণে ইসরায়েল ‘কঠোর’ ব্যবস্থা নিচ্ছে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘আমরা আবারও জরুরি আহ্বান জানাচ্ছি—আপনারা অবিলম্বে আপনার ঘরবাড়ি ছাড়ুন এবং লিতানি নদীর উত্তরে চলে যান’।

সোমবার আইডিএফ জানায়, তারা লেবাননে হেজবুল্লাহ-সংশ্লিষ্ট একটি আর্থিক সংস্থা আল-কার্দ আল-হাসান অ্যাসোসিয়েশন (একিউএএইচ)-এর লক্ষ্যবস্তুতে একাধিক হামলা চালিয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই মাসের শুরুর দিকে ইসরায়েলি অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ৪৮৬ জন নিহত হয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীর বেগমগঞ্জে যুবককে পিটিয়ে হত্যা, তদন্তে পুলিশ

ইসরায়েল-হেজবুল্লাহ সংঘাতে উত্তপ্ত লেবানন: মার্কিন নাগরিকদের দ্রুত দেশ ত্যাগের নির্দেশ

আপডেট সময় : ০২:৫০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬