ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

ইরানের সঙ্গে সংঘাতের সমাপ্তি তেহরানের হাতেই, যুক্তরাষ্ট্রকে আইআরজিসির কড়া জবাব

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাত দ্রুত শেষ হতে পারে বলে মন্তব্য করার পর তেহরান কড়া জবাব দিয়েছে। ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জোর দিয়ে বলেছে, এই যুদ্ধ কখন শেষ হবে তা নির্ধারণ করবে ইরানই।

আইআরজিসি এক বিবৃতিতে আরও দাবি করেছে যে, এই অঞ্চলের সমীকরণ এবং ভবিষ্যৎ পরিস্থিতি এখন তেহরানের বাহিনীর নিয়ন্ত্রণে। তারা স্পষ্টভাবে জানিয়েছে, ‘আমরাই যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করব’ এবং মার্কিন বাহিনী এই সংঘাতের অবসান ঘটাবে না।

এর আগে ট্রাম্প বলেছিলেন, ইরানের বিরুদ্ধে চলমান সংঘাত স্বল্পস্থায়ী হতে পারে। তবে তিনি সতর্ক করে দিয়েছিলেন যে, ইরান যদি নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করে এবং এর ফলে বিশ্বব্যাপী তেল সরবরাহ ব্যাহত হয়, তাহলে পরিস্থিতি আরও তীব্র হতে পারে।

কয়েক ঘণ্টা পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প আরও কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ইরান এমন কোনো পদক্ষেপ নেয়, যাতে হরমুজ প্রণালির মাধ্যমে তেলের প্রবাহ বন্ধ হয়ে যায়, তাহলে যুক্তরাষ্ট্র ইরানকে এখন পর্যন্ত পাওয়া আঘাতের চেয়ে ২০ গুণ বেশি শক্তি দিয়ে আঘাত করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিসিবির আর্থিক সহায়তা বন্ধের আবেদন: আইসিসির দ্বারস্থ আমিনুল ইসলাম বুলবুল

ইরানের সঙ্গে সংঘাতের সমাপ্তি তেহরানের হাতেই, যুক্তরাষ্ট্রকে আইআরজিসির কড়া জবাব

আপডেট সময় : ১২:৩৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬