ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি তুরস্কের, ন্যাটো নিশ্চিত করেছে

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে যে, তাদের ভূখণ্ড লক্ষ্য করে ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে। সোমবার এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ক্ষেপণাস্ত্রটির ধ্বংসাবশেষ তুরস্কের দক্ষিণ-মধ্যাঞ্চলীয় শহর গাজিয়ানটেপে পড়েছে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তুরস্ক এই ধরনের যেকোনো পদক্ষেপ থেকে বিরত থাকার জন্য ইরানকে সতর্ক করেছে এবং জানিয়েছে যে, দেশের ভূখণ্ড ও আকাশসীমার দিকে ধেয়ে আসা যেকোনো হুমকির বিরুদ্ধে তারা দৃঢ়ভাবে পদক্ষেপ নেবে। ন্যাটোর একজন মুখপাত্রও ক্ষেপণাস্ত্র আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগেও গত সপ্তাহে তুরস্ক একই ধরনের একটি ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি জানিয়েছিল। তবে ইরান তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ অস্বীকার করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই প্রেস ব্রিফিংয়ে বলেছেন, ইরান থেকে তুরস্ক, সাইপ্রাস বা আজারবাইজানের দিকে কোনো আক্রমণ চালানো হয়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবানন সীমান্তে ইসরাইলি সেনা চৌকিতে হিজবুল্লাহর রকেট হামলা

ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি তুরস্কের, ন্যাটো নিশ্চিত করেছে

আপডেট সময় : ১১:০৯:১৯ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬