যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সিদ্ধান্তের ওপর নির্ভর করছে ইরান যুদ্ধের ভবিষ্যৎ। এমন ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধের স্থায়িত্ব নিয়ে ইসরাইলি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা চলছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত তার নিজের। তিনি বিষয়টি বিবেচনা করে সঠিক সময়ে সিদ্ধান্ত নেবেন বলে জানান।
এর আগে, গত মার্চ মাসের শুরুতে ট্রাম্প আশা প্রকাশ করেছিলেন যে চার সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ হবে। তবে একদিন পরেই মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছিলেন, যুদ্ধ ছয় থেকে আট সপ্তাহ পর্যন্ত চলতে পারে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে প্রায় তিন সপ্তাহ ধরে চলা আলোচনা গত ২৭ ফেব্রুয়ারি কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। এরপর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে।
রিপোর্টারের নাম 























