ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি এক গুরুতর সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, যদি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান সংঘাত অব্যাহত থাকে, তবে হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করা অসম্ভব হয়ে পড়বে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর মন্তব্যের পরিপ্রেক্ষিতে লারিজানি এই মন্তব্য করেন। ম্যাক্রোঁ সম্প্রতি জানিয়েছিলেন যে, হরমুজ প্রণালীকে উন্মুক্ত রাখতে তার দেশ এবং মিত্ররা একটি ‘প্রতিরক্ষামূলক’ মিশনের প্রস্তুতি নিচ্ছে। এর জবাবে লারিজানি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরাইল এই অঞ্চলে যে আগুন জ্বালিয়েছে, তার মধ্যে হরমুজ প্রণালীতে কোনো ধরনের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।’
রিপোর্টারের নাম 























