ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

ইরান সংঘাতের প্রভাবে যুক্তরাজ্যে মুদ্রাস্ফীতির নতুন আশঙ্কা

ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাতের ফলে যুক্তরাজ্যে মূল্যস্ফীতির নতুন ঢেউ আসার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এই সংঘাতের প্রভাব ইতোমধ্যে ইউরোপের শেয়ারবাজারেও পড়তে শুরু করেছে বলে আলজাজিরা সূত্রে জানা গেছে।

সোমবার সকালে লেনদেন শুরুর পর যুক্তরাজ্যের প্রধান শেয়ারসূচক এফটিএসই-১০০ প্রায় ২০০ পয়েন্ট বা প্রায় ২ শতাংশ কমে যায়। জার্মানির ডিএএক্স সূচকেও প্রায় ২.৩ শতাংশ পতন লক্ষ্য করা গেছে। বাজার বিশ্লেষকদের মতে, সংঘাতের কারণে মূল্যস্ফীতি বাড়তে পারে এমন আশঙ্কায় বিনিয়োগকারীরা এখন সুদের হার বৃদ্ধির সম্ভাবনাকে বিবেচনায় আনছেন।

ধারণা করা হচ্ছে, আগামী সপ্তাহ বা মাসগুলোতে ব্যাংক অব ইংল্যান্ড এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। সুদের হার বাড়লে ব্যবসা প্রতিষ্ঠান এবং বাড়ি মালিকদের জন্য ঋণ নেওয়া আরও ব্যয়বহুল হয়ে উঠবে। একই সাথে, সংকট শুরু হওয়ার পর থেকে যুক্তরাজ্য সরকারের বন্ডের সুদের হারও উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা সরকারের দৈনন্দিন আর্থিক ব্যবস্থাপনা আরও কঠিন করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেহেরপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা নসাৎ করল বিজিবি ও স্থানীয়রা

ইরান সংঘাতের প্রভাবে যুক্তরাজ্যে মুদ্রাস্ফীতির নতুন আশঙ্কা

আপডেট সময় : ০৮:৫১:৫৮ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬