ঢাকা ১১:০০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

ইরানকে বিভক্ত করে তেল দখলের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র: তেহরান

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই অভিযোগ করেছেন যে যুক্তরাষ্ট্র ইরানকে বিভক্ত করার চেষ্টা করছে এবং এর মূল উদ্দেশ্য হলো দেশটির তেল সম্পদ দখল করা। আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সোমবার এক সংবাদ সম্মেলনে বাঘাই বলেন, ইরান অন্যান্য দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে, যদি কোনো দেশ ইরানের ভূখণ্ড ব্যবহার করে হামলা চালায়, তাহলে ইরানের আত্মরক্ষার অধিকার রয়েছে এবং এই প্রতিরক্ষা কার্যক্রমকে শত্রুতা হিসেবে গণ্য করা উচিত নয়।

সম্প্রতি তুরস্ক, সাইপ্রাস ও আজারবাইজানের দিকে ইরানি ড্রোন বা ক্ষেপণাস্ত্র আঘাত হানার অভিযোগ প্রসঙ্গে বাঘাই জোর দিয়ে বলেন যে, ইরানের ভূখণ্ড থেকে কোনো আক্রমণ চালানো হয়নি। তিনি মনে করেন, এটি ইরানের সঙ্গে অন্য দেশগুলোর সম্পর্কে ফাটল ধরানোর জন্য শত্রুপক্ষের সাজানো নাটক হতে পারে।

সম্ভাব্য সমঝোতা বা যুদ্ধবিরতি নিয়ে মধ্যস্থতার প্রচেষ্টার বিষয়ে জানতে চাইলে ইসমাইল বাঘাই মন্তব্য করেন যে, এই মুহূর্তে এটি প্রাসঙ্গিক নয়। তিনি বলেন, মাতৃভূমি রক্ষার প্রয়োজনের বাইরে অন্য কোনো বিষয়ে আলোচনা এখন অর্থহীন। বাঘাই আরও বলেন, ইরান এই যুদ্ধ শুরু করেনি বা ইচ্ছাকৃতভাবে ডেকে আনেনি, বরং চাপিয়ে দেওয়া হলেও যুদ্ধটি এখন অপরিহার্য হয়ে পড়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উখিয়ায় বিজিবির অভিযানে ২৮২ রাউন্ড গুলি ও অস্ত্র উদ্ধার

ইরানকে বিভক্ত করে তেল দখলের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র: তেহরান

আপডেট সময় : ০৮:৫১:১১ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬